৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮
সাহেদ আহমদ : দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বানেশ্বপুরস্থ পল্লী মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল মিয়া ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূব এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৯ জানুয়ারী সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ উসমান আলীর সভাপতিত্বে প্রাক্তন ছাত্র মিছবাহ উদ্দিন মোহন ও জামাল আহমদ এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফা।
তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক ঐক্যকে সুদৃঢ় করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আর্দশ ও নীতিবান শিক্ষা অর্জনে অভিবাবকদের মনোযোগি হতে হবে এবং লেখাপড়ার প্রতি নজর দিতে হবে। নিয়মিত পাঠ্য সূচি অনুসরন করে চলতে হবে। জাতিগড়ার কারীগর শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদের অবদান সর্বদা মনে রাখতে হবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন মিয়া ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ূব, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব ফয়জুর রহমান বাদল, মোঃ শাহীন রহমান আছকর, সৌদি আরব প্রবাসী বুলবুল আহমদ বাদশা, ইতালি প্রবাসী নুরুল ইসলাম নয়ন, বিদ্যালয়ের সদস্য মোঃ আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এলিজা বেগম।
উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা সদস্য মইন উদ্দিন, অভিভাবক আব্দুুল আহাদ, ফারুক, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা আক্তার রেহেনা, জোছনা বেগম, ঝুমি বেগম, তামান্না বেগম, বানেশ্বরপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওল্লী মোঃ রিয়াজ মিয়া, বানেশ্বরপুর মাসিক তাফসিরুল কোরআন মাহফিল যুব পরিষদের সভাপতি আঙ্গুর আলী, ইমন শাহ, শাহীন আলী, অটোরিক্সা রেল গেইট ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, আসাদুল ইসলাম লাবলু, কামাল আহমদ, খোকন আহমদ, মামুন আহমদ, আশফাক আলী, আলী আকবর সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র আসাদুজ্জামান ও মানপত্র পাঠ করেন হালিমা বেগম তুলি। উল্লেখ্য বিদ্যালয়ের ৫ম শ্রেনীর উর্ত্তীণ ৩৯ জন্য শিক্ষার্থীদের হাতে ছাতা ও স্কুল ড্রেস প্রদান করেন ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ উসমান আলী। যুক্তরাজ্য প্রবাসী মোঃ আনোয়ার আলী, আলমাসুর রহমান বাবুল ও খালেদ আহমদের অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D