সিলেটে গ্যাস সংযোগ চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮

সিলেটে গ্যাস সংযোগ চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

পূর্বের ন্যায় গ্যাস সংযোগ চালু করার দাবিতে গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার সকাল ১১টায় গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন, সিলেটের নেতৃবৃন্দ সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলামের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন- গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের আহবায়ক ও সাম্যবাদী দল সিলেট জেলার সাধারণ সম্পাদক কমরেড ধীরেণ সিংহ, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম-আহবায়ক ও বাসদ সিলেট জেলার সমন্বয়ক আবু জাফর, গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম-আহবায়ক ও জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টি সিলেটের সভাপতি আবুল হোসেন, গণতন্ত্রী পার্টি সিলেটের সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টি সিলেটের সাধারণ সম্পাদক সিকান্দার আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সিলেট জেলা বারের আইনজীবী রণেন সরকার রনি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগরের সভাপতি পাপ্পু চন্দ, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার নেতা এইচ নাবিল প্রমুখ।

স্মারকলিপিতে তারা বলেন- সিলেট অঞ্চলের গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ২২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ন্যাশনাল গ্রিডে যুক্ত হচ্ছে। তার বিপরীতে সিলেটের গ্রাহক ব্যবহার করছে মাত্র ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যেখানে সিলেটের জন্য বরাদ্ধ রয়েছে ৩২১ মিলিয়ন ঘনফুট গ্যাস। বরাদ্দকৃত গ্যাসের মধ্যে প্রতিদিন উদ্ধৃত্ত থাকে ৭১ মিলিয়ন ঘনফুট গ্যাস। তারপরও একটি স্বার্থান্বেষী মহল যৌক্তিক কারণ ছাড়াই সিলেটের সর্বত্র গ্যাস সংযোগ বন্ধ করে দিয়েছে। ফলে সিলেটের ১ কোটি মানুষের জনজীবনে দুর্ভোগ ভোগান্তি চরম আকার ধারণ করছে। সরকারও হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। তাই গ্যাস সংযোগের দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে।

তারা বলেন, প্রধানমন্ত্রী সিলেট সফরে আসবেন জেনে আমরা আনন্দিত। আমরা সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছি। প্রধানমন্ত্রী যেন, সিলেট সফরকালে পূর্বের ন্যায় অবিলম্বে গ্যাস সংযোগ চালু করার ঘোষণা দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট