আলী আহমদের শয্যাপাশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী

প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭

আলী আহমদের শয্যাপাশে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রিজভী

ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ’কে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব হাসপাতালে গিয়ে অসুস্থ আলী আহমদের চিকিৎসার খোজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফুয়াজ হাসান শুভ।

উল্লেখ্য- সম্প্রতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে তাঁর ওপেন হার্ট সার্জারী সম্পন্ন হয়।
এসময় আলী আহমদের পরিবারের সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ মোহাম্মদ মুজাহিদ ও সিলেট জেলা যুবদল নেতা সুমন আহমদ বিপ্লব।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট