২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭
সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শুক্রবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
আছরের নামাজ ও মিলাদ শেষে অনুষ্টিত দোয়া মাহফিলে সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের সুস্থতা কামনা করে মহান রাব্বুল আলামীনের কাছে মোনাজাত করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী সহ গুমকৃত সকল নেতাকর্মীদের সন্ধান কামনা করে প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব শেখ মখন মিয়া চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, জেলা বিএনপির সহ সভাপতি ফখরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা বিএনপির সদস্য ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মল্লিক আহমদ, ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকদল নেতা আলী আকবর খান, ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জাবেদ আহমদ জীবন, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক আফজল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে রাসেল আহমদ খান, মুহিবুর রহমান লিটন, মনোয়ার হোসেন রুপক, আজিজ খান সজীব, দিলোয়ার হোসেন, সালেহ আহমদ, বাইন উদ্দীন, তানিমুল ইসলাম তানিম, জুবের আহমদ, ছদরুল ইসলাম লোকমান, রোমান আহমদ রাজু, শেখ শামসুদ্দীন শামসুল, এস এম ফখরুল ইসলাম,রাজ্জাক খান রাজ, ছদিওল হোসাইন, জাবেদুর রহমান জাবেদ,নিজাম উদ্দীন, সুমন আহমদ, আশিকুর রহমান, সুমেল আহমদ, জুনায়েদ আহমদ, মুহিবুর রহমান বাদশা, আরমান আলী, সৈয়দ মিনহাজ, এস এম তাহফিম, সামিনুর ইসলাম, মিলন আহমদ, শফিকুল হক শামীম, হৃদয় আহমদ হাবিব, জুনেদ আহমদ, আশিকুর রহমান শিপু, এনাম আহমদ রাজ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D