৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৭
সিলেট সংবাদ ডেস্ক : ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদকে দেখতে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, জেলা বিএনপির উপদেষ্ঠা তৈমুর হোসেন বিপুল। বিএনপি মহাসচিব সহ নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে অসুস্থ আলী আহমদের চিকিৎসার খোজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য- সম্প্রতি বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে ইউনাইটেড হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারী(অস্ত্রপ্রচার) সম্পন্ন হয়।
এসময় আলী আহমদের পরিবারের সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন- সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল ইবনে রাজা, জেলা যুবদল নেতা সুমন আহমদ বিপ্লব, জেলা ছাত্রদল সদস্য সৈয়দ সাইফুর রহমান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D