২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৭
নজরুল ইসলাম মানিক : আশুলিয়ায় গভীর রাতে মাইক্রোবাসে যাত্রী উঠিয়ে অপহরণ ও মুক্তিপণ আদায় এবং চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাইক্রোবাস ও শিল্পপুলিশের এক এএসআইসহ ৫ অপহরণকারীকে আটক করেছে থানাপুলিশ। আটককৃতদের কাছ থেকে ১টি ওয়াকিটকি, জোড়া হ্যান্ডক্যাপ, লাঠি ৪টি, মোবাইল ৮টি ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাইক্রোবাসে বাঁধা অবস্থায় ৪ জন অপহৃতকে উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১টায় আশুলিয়ার বাইপাইল ব্রিজের দণি পাশ থেকে অপহরণকারীদের ব্যবহৃত গাড়িতে অপহৃত ৪ জনসহ গাড়িটি জব্দ ও ৫ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত শিল্পপুলিশ ১-এর এএসআই মকবুল হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা থানার কাইচান এলাকার আব্দুল আজিজের ছেলে। : এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই লোকমান হোসেন জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সে ও তার সঙ্গীয় ফোর্স দায়িত্ব পালনকালে বাইপাইল এলাকায় অবস্থান করছিলেন। হঠাৎ থানার ডিউটি অফিসার আব্দুল আজিজ জানান, চম্পা আক্তার (৩৫) অভিযোগ দিয়েছেন সন্ধ্যায় নবীনগর থেকে তার ছেলে শামীম রিকশাযোগে বাইপাইলের বাসায় আসার পথে ডেন্ডাবর এলাকায় রিকশার গতিরোধ করে একটি মাইক্রোবাসে থাকা পুলিশ পরিচয়ে কয়েকজন। এ সময় শামীমকে তাদের ব্যবহৃত মাইক্রোবাসে তোলে। পরে শামীমকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তার কাছে টাকা না থাকায় তার মা চম্পাকে বিষয়টি জানালে সে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা অপহরণকারীদের কাছে পাঠায়। বাকি ২০ হাজার টাকা দেয়ার কথা বলে চম্পা পাশর্^বর্তী আশুলিয়া থানার ডিউটি অফিসারকে বিষয়টি জানান। এ ঘটনায় ডিউটি অফিসার তাকে জানালে তিনি বাইপাইলের দণি পাশ থেকে মাইক্রোবাসসহ তাতে অবস্থান করা শিল্পপুলিশ ১-এর এএসআই মকবুল হোসেন (২৯), ভাদাইল এলাকার ধামসোনা ইউপি সদস্য সাদেক ভূঁইয়ার বাড়ির ভাড়াটিয়া ভুয়া পরিচয়ধারী মহিলাপুলিশ সানজিদা আক্তার (২২), কুষ্টিয়া জেলার কুমারখালী থানার উদাইনাটোরিয়া গ্রামের আলতাফ বিশ^াসের ছেলে বিপ্লব (২৫), জামালপুর জেলার মাদারগঞ্জ থানার বেপারীপাড়া এলাকার আতাউর রহমানের ছেলে ড্রাইভার স্বপন (২৬) ও নড়াইল জেলার কালিয়া থানার পীরোলি গ্রামের মজিবর রহমানের ছেলে হাসমত শেখ (৩২) কে হাতেনাতে আটক করেন। আটককৃতদের কাছ থেকে ১টি ওয়াকিটকি, হ্যান্ডক্যাপ জোড়া, লাঠি ৪টি, মোবাইল ৮টি ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় মাইক্রোবাসে বাঁধা অবস্থায় ৪ জন অপহৃতকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত জিম্মিরা হলেনÑ শামীম, আতিয়ার, মেহেদী হাসান ও রায়হান। প্রত্যেককে বেদম মারধর করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় অপহরণকারীরা। এ ঘটনায় হাইয়েস মাইক্রোবাস ঢাকা মেট্রো চ-৫৬-১৫৯৬ গাড়িটিও জব্দ করা হয়। মাইক্রোবাসটি আশুলিয়ার তালপট্টি এলাকার ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লতিফ মন্ডলের বলে জানিয়েছে পুলিশ। তবে কাগজপত্রে উল্লিখিত গাড়িটি লতিফ মন্ডলের আপন শ্যালক তারু মন্ডলের নামে। তিনি আরো জানান, শিল্পপুলিশের এএসআই মকবুলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে যাত্রীবেশে মাইক্রোতে তুলে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিত এ সংঘবদ্ধ অপহরণকারী চক্র। উদ্ধারকৃত ভুক্তভোগী শামীমের স্ত্রী অজিফা জানান, তার স্বামী শামীম সন্ধ্যা ৭টায় নবীনগর মার্কেটে কিছু কেনাকাটার জন্য যান। এ সময় তাকে ওই এলাকা থেকেই পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে নেয়। এরপর বিভিন্ন স্থানে তাকে নিয়ে মাইক্রোবাসে ঘুরে আরো কিছু লোককে গাড়িতে তুলে নেয়। তাদেরও হাত-পা বেঁধে মারধর করে। তার স্বামী শামীমকে বেদম পিটিয়ে আহত করেছে। মোবাইলে ১০ হাজার টাকা দেয়া হয়। বাকি ২০ হাজার টাকা নিয়ে বাইপাইলে গেলে শামীমকে ছাড়া হবে এমন শর্তে সেখানে গিয়ে পুলিশ তাদের আটক করতে সম হয়। : জানতে চাইলে থানার ওসি আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণকারী যেই হোক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ও মামলা গ্রহণ করা হবে। : এ সম্পর্কে শিল্পপুলিশ ১-এর পরিচালক (এসপি) সানা শামিনুর রহমান বলেন, অভিযুক্ত শিল্পপুলিশ ১-এর এএসআই মকবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। : এদিকে আশুলিয়ার গোরাট ও ধনাইদ এলাকায় রাতভর ডাকাত আতঙ্কে রাতযাপন করেছে এলাকার বাসিন্দারা। মঙ্গলবার রাত আড়াইটায় ধনাইদ এলাকার আব্দুল বারেক গায়েন নামে এক বাড়িতে ডাকাতরা হানা দেয়। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীদের আর্তচিৎকারে পাশর্^বর্তী বিভিন্ন মসজিদের মাইকে এলাকায় ডাকাত এসেছে বলে প্রচার করে। এতে ওই এলাকা থেকে মাইক্রোবাস যোগে ডাকাতরা সড়ক দিয়ে পিছু হটেছে বলেও এলাকাবাসী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D