৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী শনিবার সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে মোগলাবাজার ইউনিয়নের হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন। আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, খালেদা জিয়া মামলা গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরেছেন। সরকার তাকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার নীলনকশা করছে। জনগণ সরকারের এসব ষড়যন্ত্র মোকাবেলা করে বেগম খালেদা জিয়াকে আদালত কর্তৃক নির্দোষ প্রমাণ করবেই। তিনি সরকারের এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহŸান জানান।
বিএনপি নেতা সাবেক মেম্বার নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদ উদ্দিন, লায়ন ফারুক আহমদ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনোহর আলী, সাধারণ সম্পাদক চান্দ আলী, আব্দুল মন্নান হীরা, জয়নাল আবেদীন, জানু মিয়া, সোহেল আহমদ, শিহাব উদ্দিন মেম্বার, যুবদল নেতা শাহীন আহমদ, ছাত্রদল নেতা ফয়জুল ইসলাম, শিপলু, রায়হান আহমদ, শামসুল ইসলাম ও দেলোয়ার হোসেন প্রমুখ।
পরে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী তার প্রতিষ্ঠিত লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজ পরিদর্শন করেন। এসময় তিনি কলেজের অনার্স কোর্সে ভর্তিকৃত ছাত্রীদের সাথে কথা বলেন এবং এই কলেজের উন্নয়নে তার ব্যক্তিগত পক্ষ থেকে আরো ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D