৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ ভার্থখোলা পুলের মুখ থেকে আট কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেফতার
করেছে র্যাব।র্যাব-৯ এর সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল গত ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার ভাদাহারিয়া গ্রামের কাউসার মিয়া (৩০) ও একই থানার রামচন্দ্রপুর গ্রামের আনোয়ার হোসেন (৩১)।
উদ্ধারকৃত মাদকসহ তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D