উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭

উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স। টস জিতে সিলেট সিক্সের্সের অধিনায়ক নাসির হোসেন প্রতিপক্ষকে ফিল্ডিং করার আমন্ত্রণ জানিয়েছেন । এদিকে বিপিএলের পঞ্চম আসরে কোন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ছিলো না। তবে ম্যাচ শুরুর আগে বিসিবির সভাপতি বেলুন উড়িয়ে বিপিএলের পঞ্চম আসরের উদ্বোদন করেন। এসময় তিনি উদ্বোধনী ম্যাচের দুদলের খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব সাড়েন।
শক্তিমত্তায় অনেকে এগিয়ে রাখছেন ঢাকা ডায়নামাইটসকে। কারন তাদের দলে আছে নামীদামী তারকারা।
তবে শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও উজ্জীবিত সিলেট সিক্সার্স। মাঠের খেলায় যেকোনো কিছুই হয়ে যেতে পারে। তারওপর গ্যালারিভর্তি দর্শকের সমর্থন আছে সিলেটের।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ হচ্ছে টি-২০ ক্রিকেট।সেটা দেখতে দর্শকদের মনে বাড়তি আগ্রহ জন্মায়। সিলেটে ২০১৪ সালে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পর তেমন বড় কোন ক্রিকেট আসর হয়নি। তাই একে তো দীর্ঘ দিন পর সিলেটে জমকালো ক্রিকেটের আসর তার উপর সেটা টি-২০ টুর্ণামেন্ট বলে দর্শকদের মনে বাড়তি আগ্রহ রয়েছে।
সিলেটে প্রথমবারের মত করে বিপিএলের আসর হচ্ছে।তাই স্বাভাবিক ভাবে দর্শকদের মনে বাড়তি উন্মাদনা কাজ করছে।মাঠে বসে তারা সাকিব-তামিম-নাসির-গেইল-পোলাডদের খেলা দেখতে পারবে। প্লেয়ারদেরকে অনুপ্রেরণা দিতে দর্শকেরা প্লে-কার্ড,ব্যানার ও ফেস্টুন নিয়ে এসেছেন। অনেকে নিজের পছন্দের দলকে সমর্থন জানাতে আবার অনেকে ব্যক্তিগত পছন্দের প্লেয়ারকে সমর্থন জানাতে এসব নিয়ে এসেছেন।
এদিকে ম্যাচ শুরু হওয়ার ২ ঘন্টা আগে থেকে মাঠে দর্শক আসতে শুরু করে।স্টেডিয়াম পাড়া জনসমুদ্রে পরিণত হয়েছে। স্টেডিয়াস পাড়ায় তিল ধারনের জায়গা নেই।
এদিকে দর্শকদের জন্য স্টেডিয়ামে ঢুকায় গেইট টিকেট ভেদে ভিন্ন থাকায় সে সম্পর্কে দর্শকদের কোন ধারণা না থাকায় অনেকে ভুল গেইটে এসে বিভ্রান্ত হচ্ছেন। টিকেটে খেলা গেইটের কোথায় সে সম্পর্কেও অনেকের কোন ধারণা নেই।
দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ইভেন্টকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গ্রিন গ্যালারিসহ ১৮ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে পর্যাপ্ত গোপন ক্যামেরা বসানো হয়েছে। স্টেডিয়াম, প্রবেশপথ ও নগরীর গুরুত্বপূর্ণ সড়কে করা হয়েছে সাজসজ্জার কাজ।
বিপিএল আয়োজনকে সামনে রেখে খেলার মাঠ ছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের মোড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে গোপন ক্যামেরা। পোশাক ও সাদা পোশাকের পুলিশের র‌্যাব ও বিজিবি আইন-শৃঙ্খলা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট