৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭
৩ নভেম্বর ২০১৭, শুক্রবার ।। ঢাকা ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারীর জন্য চিকিৎসাধীন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা আলী আহমদের সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় ও পূর্ণ সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রঃ) মাজারের মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মকন মিয়া চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা ও মহনগর যুবদল নেতা আব্দুল আজিজ, নিজাম উদ্দিন জায়গীরদার, শামীম মজুমদার, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, আলী আকবর, আব্দুল খালিক, আব্দুস সোবহান, সাহেদ আহমদ, ফরিদ আহমদ, শাহজাহান আহমদ জুয়েল, মাছুম আহমদ লস্কর, তাজির আলী, আসাদুজ্জামান আসাদ, নজরুল ইসলাম, মইন উদ্দীন, তমিজুল ইসলাম, আব্দুস সালাম, সাইদুল ইসলাম, এহছানুল রাজা চৌধুরী, হোসাইন আহমদ হাসান, খালেদ আহমদ, জুনেদ আহমদ, আব্দুল গফুর, আব্দুুল মন্নান, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।
মিলাদ শেষে বিএনপি নেতা আলী আহমদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা নিজাম উদ্দিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D