৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৭
বিএনপির চেয়ারপার্সন তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে পুনরায় ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে গত ৩১ অক্টোবর মঙ্গলবার রাতে তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আম্বরখানা পয়েন্ট থেকে বের হয়ে চৌহাট্টা এসে সমাবেশে মিলিত হয়।
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান রেজোয়ান আহমদের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মুর্শেদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ, কামরুল হাসান চৌধুরী তুহিন, কাওছার হোসেন রকি, দেলওয়ার হোসেন সায়েম, মির সাইদুর রহমান আয়াত, হোসেন খান ইমাদ, মাহফুজ আহমেদ শিমু, আব্দুল্লাহ আল মুহিত, ফখরুল ইসলাম, ইমন আহমেদ জনি, জিয়ান আহমেদ, মাহবুবুল হক শামিম, কয়ছর পারভেজ, সবুজ আহমেদ, এহসানুল হক সজিব, রিয়াদ আহমদ, সাজন আহমদ, শহিদ আহমদ, রমুজ মিয়া, হুমায়ুন আহমেদ, রাজিব আহমেদ, মাজেদ আহমেদ, বদরুল আহমদ, সাফওয়ান আহমদ, মির জাহেদ, মাসুম আহমদ প্রমুখ।
বক্তারা সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা করাটা কোন সভ্য সমাজের কাজ নয়। বক্তারা এই হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরদাবী জানান। অন্যথায় সিলেট থেকে ছাত্রদলের নেতাকর্মীরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D