|
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে গাড়ী বহরে হামলার প্রতিবাদে ৩১ অক্টোরব মঙ্গলবার রাত ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল দক্ষিণ সুরমায় বের হয়। মিছিলটি দক্ষিণ সুরমার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হুমায়ুন রশীদ চত্ত্বর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। সিলেট মহানগর যুবদল নেতা ইছাক আহমেদের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক ফয়জুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও ২৬ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মতিন, সিলেট মহানগর যুবদল নেতা সোয়েব আহমদ, , সিলেট জেলা ছাত্রদলের কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ সামাদ, সিলেট এমসি কলেজের ছাত্রদল নেতা জুনেদ আহমদ রাফী,আব্দুস শহীদ, ২৬ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সামছুজ্জামান,মেহেদী হাসান,রফিক আহমদ,সাহিদ আহমদ,সুমন আহমদ লালা,কবির আহমদ,চাঁন মিয়া,রিয়াজ আহমদ,আব্দুল্লাহ হোসেন হৃদয়,সানী,সানোয়ার আহমদ,আশিক আহমদ,ইমন আহমেদ,জুবের আহমদ,ইসমাইল প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, তিনি একটি রাজনৈতিক দলের চেয়ারপার্সন, তাকে নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু গত শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে এবং ঢাকা ফিরে আসার পথে ফেনী সহ বিভিন্ন স্থানে গাড়ী বহরে হামলা চালিয়ে সরকার চরম কান্ড জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। সর্বশেষ গতকাল ফেনীর মহিপালে যাত্রীবাহী দু’টি বাসে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। এর মাধ্যমেই সরকারের আসল চেহারা উন্মোচিত হয়েছে। আসলে এই সরকার বিরোধী রাজনীতিকে সহ্য করতে পারছে না। তিনি বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনে আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবী জানান। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D