খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৭

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে শনিবার রাতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আম্বরখানা থেকে শুরু হয়ে চৌহাট্টায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাকিলুর রহমানের সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মাজহারুর ইসলাম মোর্শেদের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক দেওয়ান রেজওয়ান আহমদ, সহ সাধারন সম্পাদক সুহেল আহমদ, কামরুল হাসান চৌধুরী, তুহিন, কাওসার হোসেন রকি, দেলোয়ার হোসেন সায়েম, মীর সাইদুর রহমান আয়াত, মামুন আহমদ মুন্না, মিসবাহ, শিহাব, রাসেল আহমদ, আনোয়ার হোসেন, জোবায়ের আহমদ, নাসিম হোসেইন, আলাউদ্দিন খান, জিহাদ, আহমদ, শাহরিয়ার আল জাকারিয়া, মাহবুবুল হক শামীম, কয়সর পারভেজ, সবুজ আহমেদ, এহসানুল হক সজীব, রিয়াদ আহমদ, সাজন আহমদ, শহীদ আহমদ, রমুজ মিয়া, হুমায়ূন আহমেদ, রাজীব আহমেদ, মাজেদ আহমেদ, বদরুল আহমদ, সাফওয়ান আহমদ, মীর জাহেদ, মাছুম আহমদ প্রমুখ।

এদিকে, একই সময়ে সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি লিটন আহমদের নেতৃত্বে নগরীর শাহী ঈদগাহ এলাকায় পৃথক একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা জামাল আহমদ খান, ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম জোনাক, আপ্তাব আলী, ইসতিয়াক আহমদ, কামাল আহমদ, জামাল আহমদ, রুম্মান আহমদ রাজু, জাবেদ রহমান জাবেদ, সোহাগ আহমদ, সাদ্দাম হোসেন, আব্দুল কাদির রনি, সাহেদ আহমদ, মিজানুর রহমান শাওন, কাওছার আহমদ, রুবেল আহমদ, শাহিদ খান, রিয়াদ আহমদ, ফয়েজ আহমদ, মোতালেব পাশা, পারভেজ খান, জুয়েল আহমদ, নাঈম আহমদ, আবিদ চৌধুরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট