২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
আজ শনিবার অনুস্টিত সম্মেলনের প্রথম অধিবেশনের পরে মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার সার্কিট হাউসে দলের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জেলা কাউন্সিলরদের নিয়ে দ্বিতীয় অধিবশনে কমিটি ঘোষনা করেন।
ঘোষিত জেলা কমিটির সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার, শাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মসুদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ মো. ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক-অ্যাডভোকেট রাধাপদ দেব সজল ও জাতীয় পরিষদ সদস্য- মো. ফিরোজ।
প্রসঙ্গত, দীর্ঘ এক যুগ পর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষ হয় বিকাল ৫টায়। দীর্ঘদিন পর অনুষ্ঠেয় সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীরা খুবই উজ্জীবিত ছিলেন। শহর জুড়ে নেতাদের ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুনে দেখা গেছে।শহরের মোড়ে মোড়ে নির্মাণ হয় বিভিন্ন আকৃতির তোরণ। জেলা ও উপজেলা শহরগুলোতে সম্মেলনকে স্বাগত জানিয়ে মিছিল করেন নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছিল সরগরম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D