২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭
সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন-বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবে না। আওয়ামী অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকেই আগামীর সমৃদ্ধ রাষ্ট্রনায়ক তারেক জিয়ার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে জাতিকে বিভ্রান্ত করছে। যতই ষড়যন্ত্র হয়েছে তারেক রহমানের জনপ্রিয়তা ততই বৃদ্ধি পেয়েছে। কোন ষড়যন্ত্রই সফল হবে না। ষড়যন্ত্রের সকল জাল ছিন্ন করে দেশনায়ক বীরের বেশে স্বদেশে ফিরবেই ফিরবে। বাকশালী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে রাষ্ট্রশক্তি ব্যবহার করে জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করতে যতই ষড়যন্ত্র করুক না তাদের সকল ষড়যন্ত্র নস্যাত হবেই।
গতকাল বুধবার বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে নগরীর ঐতিহাসিক রেজিষ্টারী মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন-এর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে রেজিষ্ঠারী মাঠ থেকে বিশাল মিছিল শুরু হয়ে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মশহুদ আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত রেজিষ্ঠারী মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন, মহানগর সহ-সভাপতি সিটি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জেলা সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন ও মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানে হচ্ছে ভবিষ্যত বাংলাদেশের কান্ডারী। দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বাকশালী সরকার ষড়যন্ত্রমুলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্ঠা করছে। দেশনায়ক তারেক রহমান হচ্ছেন দেশের ষোল কোটি মানুষের নেতা। তাই দেশনায়কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ ঠিকে থাকতে পারবেনা। সময়ের ব্যবধানে ষড়যন্ত্রকারীরা আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবে।
মেয়র আরিফুল হক চৌধুরী বলেন- বাংলাদেশের ভবিষ্যত কান্ডারী দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে সরকার তাদের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। অবিলম্বে জারিকৃত গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহার সহ ষড়যন্ত্রমুলক সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারে প্রতি জোর দাবী জানাচ্ছি।
বদরুজ্জামান সেলিম বলেন- আওয়ামী বাকশালীদের আন্দোলনের ফসল ১/১১ এর কথিত ফখর-মঈন সরকার রাজনীতি থেকে মাইনাস করতে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছিল। তাদের প্রেতাত্মা ক্ষমতাসীন অবৈধ বাকশালী সরকার এসব ষড়যন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে। কিন্তু তারা যত ষড়যন্ত্র করেছে দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা তত বৃদ্ধি পেয়েছে। সময় থাকতে বাকশালীদের শুভ বুদ্ধির উদয় না হলে তাদেরকে কঠোর মুল্য দিতে হবে। আওয়ামী বাকশালীদের সকল ষড়যন্ত্র নস্যাত করে দিয়ে তারেক রহমান বীরের বেশে স্বদেশে ফিরে আসবেন। ইনশাআল্লাহ।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D