যুবদল নেতা শাহাব উদ্দিন’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

যুবদল নেতা  শাহাব উদ্দিন’র ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

মরহুম শাহাব উদ্দিন

২৬ অক্টোবর ২০১৭, বৃহস্পতিবার : সিলেট জেলা যুবদলের সিনিয়র নেতা মরহুম শাহাব উদ্দিনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল (রঃ) মাজার প্রাঙ্গনে খতমে কোরআন শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ মাগরিব সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে যুবদল নেতা মরহুম শাহাব উদ্দিনের রুহের মাগফিরাত কামনা ও তাঁকে বেহেস্তবাসী করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সাধারন সম্পাদক মামুনুর রশিদ মামুন, যুবদল নেতা মোঃ আব্দুল আজিজ, নিজাম উদ্দিন জায়গীরদার, শামীম মজুমদার, আব্দুল মালেক, হাবিবুর রহমান হাবিব, আব্দুল মালেক, সোহেল মাহমুদ, শরীফ উদ্দিন মেহেদী, মখলিছ খান, আজিজুর রহমান আজিজ, সাহেদ আহমদ, আব্দুস সোবহান, শফিক নূর, মোহাম্মদ সালাউদ্দিন, ফয়জুল ইসলাম সুমন, ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন, যুবদল নেতা মইনুদ্দিন মঈন, আলী আহমদ, আব্দুস সালাম, বজলুর রহমান, লায়েছ আহমদ, নূর আলম, ফিরোজ আল মামুন, দিলোয়ার হোসেন, তমিজুল ইসলাম, সায়দুল ইসলাম, আজির উদ্দিন, জাহাঙ্গীর আলম, শাহ আলম, টি এইচ রানা, ছাত্রদল নেতা কায়সার মাহমুদ সুমন, আজাদ আহমদ, কাওছার হোসেন রকি, পাপলু আহমদ, সাকিব আহমদ, আরিফ হক, জয়নাল আবেদিন রাহেল, মরহুম শাহাব উদ্দিনের পুত্র প্রিন্স খান, সানি খান, ছাত্রনেতা প্রীতম খান, মোঃ খালেদ প্রমুখ ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট