২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন,‘আইনমন্ত্রী সাংবাদিকদের সামনে প্রথম যে চিঠি উপস্থাপন করেছিলেন সেখানে সাতটি ভুল ছিল। পরবর্তী সময়ে প্রধান বিচারপতি যখন লন্ডনের উদ্দেশ্যে দেশত্যাগ করলেন সেখানে তিনি যে চিঠি মিডিয়ার সামনে দিলেন সেখানে একটি ভুলও ছিল না। এখান থেকে প্রমাণিত হয় সরকার পরিকল্পিতভাবে সুদূরপ্রসারী ষড়যন্ত্র করে বিচার বিভাগকে ধ্বংস করার জন্যই এই অপরাজনীতি করেছে। এভাবে একটি দেশের গণতন্ত্র চলতে পারে না।’
দেশে আইনের শাসন বলে কিছু নেই- এমন দাবি করে তিনি আরো বলেন, ‘দেশে যেমন দুর্যোগ চলছে তেমনি গণতন্ত্রেও এখন মহাদুর্যোগ চলছে।’
শনিবার বিকালে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ভাষাসৈনিক, প্রবীণ রাজনীতিবিদ অলি আহাদের পঞ্চম ও সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক ড. পিয়াস করিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বর্তমান মিথ্যাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভাষাসৈনিক অলি আহাদের মেয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D