২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৭
বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে শুভাগমন উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিমের নেতৃত্বে শাহপরান গেইটে এক আনন্দ মিছিল বের হয়।
বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মিছিলটি শাহপরান গেইট হয়ে উপজেলা গেইট ঘুরে আবার শাহপরান গেইটে এসে এক সমাবেশ মিলিত হয়।
সমাবেশে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মাজহারুল ইসলাম ডালিম বলেন, দীর্ঘদিন পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন। তৃণমূলের নেতাকর্মীরা তাকে স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা জানাতে দূর থেকে ছুটে গেছেন বিমান বন্দরে। আমরা মনে করি বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে বিএনপি দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনি নেতা আইয়ুব আলী সজীব,আব্দুল ওয়াহিদ সোহেল,জাহেদুল ইসলাম জাহাঙ্গীর,সাইদুর রহমান সাঈদ, বদরুল ইসলাম আজাদ, শাহীন আহমদ, মকবুল আলী, ফয়জুর রহমান ফয়জু, সাইফুল ইসলাম,মাসুদ আলী মাছুম,এনামুল হক, জসিম উদ্দিন, তারেক আমদ, ছালিক আহমদ,পাভেল,আং মালেক, রফিক দেওয়ান,কামেল খলিল চৌধুরী, দেলওয়ার হোসেন নাদিম, এমরানুল হক সোহেল, মিজানুর রহমান,আশরাফুল আলম আহাদ, আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি,উসমান সুলতান, গিয়াস উদ্দিন, রফিক উদ্দিন, এস কে সবুজ প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D