২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৭
আগামী ২১ অক্টোবর শনিবার সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের সিলেটে সফর সফলের লক্ষ্যে মহানগর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ পরিচালনায় মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সিরাজুল ইসলাম, এডভোকেট রাজ উদ্দিন, কয়েছ গাজী, আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, ফয়জুল আলোয়ার আলাউর, অধ্যাপক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পুতুল, এটিএম হাসান জেবুল, ফাহিম আনোয়ার চৌধুরী, আব্দুর রহমান জামিল, জগদিশ চন্দ্র দাস, আজহার উদ্দিন জাহাঙ্গীর, তপন মিত্র, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সৈয়দ শামীম আহমদ, জুবের খান, প্রিন্স সদরুজ্জামান, দিবকর ধর রাম, শাহানারা বেগম, মাহি উদ্দিন লোকমান, প্রদীপ ভট্রাচার্য্য, এডভোকেট জসিম উদ্দিন, আজম খান, সালাউদ্দিন বক্স সালাই, নাজমুল ইসলাম এহিয়া, আব্দুল মুকিত, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. জুনু মিয়া, মকসুদ বক্স, আব্দুল মালিক রাজা, আজিজুল হক চৌধুরী, আব্দুল মতিন, বিজয় কুমার দেব বুলু, কুতুব উদ্দিন আহমদ, সিদ্দিকী আলী, নজরুল ইসলাম নজু, মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার।
আগামী ২১ অক্টোবর শনিবার সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযানের সকাল ১০ ঘটিকার সময় ঐহিজ্যবাহি রেজিষ্ট্রারী মাঠে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের। অনুষ্ঠানে সর্বস্থরের নেতাকর্মীদের যথা সময় উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।
সভায় ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুক্তা, আজহার উদ্দিন জাহাঙ্গীরের মাতা, জগদীশ দাসের বড় ভাই, সালাউদ্দিন বক্স সালাই’র মাতা ও জামাল চৌধুরীর মাতা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D