২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরবাসীকে সব ধরণের সেবা প্রদানে সিটি কর্পোরেশন অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, নাগরিক সুবিধা বৃদ্ধি করতে কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নগর উন্নয়নে ব্যবসায়ীদের সহযোগিতার বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে নগরীর আরো উন্নয়ন নিশ্চিত করা যাবে। নগরীর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে তিনি ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সিলেট নগরীর বন্দর বাজারস্থ বৃহত্তর মহাজনপট্টি ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
সমিতির সভাপতি মো. ছাদেক আহমদের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মো. খুবেব হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর দিবারাণী দে বাবলী।
সভার শুরুতে সিসিক মেয়রকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান বন্দর বাজার জামে মসজিদের মোতাওয়াল্লী নজমুল হোসেন। ব্যবসায়ীদের পক্ষথেকে ক্রেস্ট প্রদান করেন শামীম আহমদ।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের মধ্যে-উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মকবুল হোসেন, সহ-সভাপতি আব্দুল রহমান রুয়েব, কোষাধ্যক্ষ সাইদুর রহমান নাহিন, দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ খান, প্রচার সম্পাদক আব্দুল কাদির রিয়াদ, সদস্য আব্দুল হাদী তেহাম, পরিমল দত্ত, আবুল হাসনাত, হাছনাত ইবনে আখতার, সিরাজ উদ্দিন, হাজী মো. সাজ্জাদ খান, মো, তৌফিক রাব্বি, আজিজুর রহমান বাবুল, হাজী মো. জুনেদ আহমদ, রুমিম আহমদ, মনসুর আহমদ নাদিম, সুমন আহমদ, শাহ গয়ছুল আলম, লালদিঘীর পাড় ব্যবসায়ী সমিতির সদস্য ইকবাল খান সামী, শামীম আহমদ, নবীর হোসেন, আব্দুর করিম মল্লিক, দিপু দা, আবিদ আহমদ, অজি হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D