২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৭
নগরীর টিলাগড়ে সোমবার বেলা ৩টায় ছাত্রলীগের দলীয় কোন্দলে উমর আহমদ রিয়াদ (২২) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। ছুরিকাহত রিয়াদকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিলাগড় মসজিদ সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ও ছাত্রলীগ কর্মী নাসিমও আহত হয়েছেন।
নিহত উমর আহমদ মিয়াদ সিলেট এমসি কলেজে বিএসএস-এ অধ্যয়নরত। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরন মাহমুদ নিপু গ্রুপের অনুসারী ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, নিহত উমর আহমদ মিয়াদ শাহপরাণ থানার সদর উপজেলার বালুচর এলাকার বাসিন্দা আবুল মিয়ার পুত্র। তার গ্রামের বাড়ি সিলেটের জগন্নাথপুরে।
মহানগর ছাত্রলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মওদুদ আহমদ আকাশ বলেন, ওমর আলীর ছাত্রলীগের সক্রিয় কর্মী। তার পুরো পরিবার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। সোমবার দুপুরে তাকে কারা ছুরিকাঘাত করেছে খবর পেয়ে আমরা ছুটে আসি। তবে ঘটনাস্থলে এসে আমরা হামলাকারীদের পাইনি।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের লাশ ওসমানী হাসপাতালে নেয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের দু’পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী উমর খুন হয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলের রয়েছে। খুনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। নিহতদের লাশ ময়না তদন্তের ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D