২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭
দারিদ্র নিরসন, নারী উন্নয়ন, আত্মকর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় ২০১৪-১৫ অর্থবছরের জেলা পরিষদের উদ্যোগে ফ্যাশন অ্যান্ড হ্যান্ডিক্রাফট প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাটলিপিকার একেএম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক যুগ্ম সচিব মো. মতিউর রহমান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহিনা আক্তার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, জেলা পরিষদের সদস্যগণের মধ্য বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী, ২ নম্বর ওয়ার্ড সদস্য মতিউর রহমান। প্রশিক্ষকের বক্তব্য রাখেন শাহিদা শিকদার, ইউসুফ হিজরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা হারুন অর রশিদ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শাহনাজ আক্তার, রাশেদা আক্তার, আলফা বেগম, আমেনা বেগম, জয় বাউরি। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D