২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০১৭
দলকে তৃণমূল পর্যায়ে সংগঠিত ও একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার উপযোগী করে গড়ে তুলতে সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মীদের এক সভা বুধবার সন্ধ্যায় নগরীর চৌকিদেখীতে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এজন্য তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করতে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা অতীব জরুরী। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো কোন অন্যায়ের কাছে মাথা নত করেন নি। শহীদ জিয়ার আদর্শবাহী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে একথা অবশ্যই মনে রাখতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, সু-শৃঙ্খল ও প্রশিক্ষিত কর্মীই রাজনৈতিক দলের প্রাণ।
সভায় বক্তারা অবিলম্বে সিলেটের কৃতি সন্তান জননেতা এম ইলিয়াস আলীকে অক্ষত ও সুস্থ্য অবস্থায় জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, জেলা বিএনপির সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট মহানগরীর ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী।
মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম ও জেলা ছাত্রদলের সদস্য ছদরুল ইসলাম লোকমান এবং শাহখুররম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি এস.কে শাহীন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক কামাল হোসেন, জেলা, মহানগর, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট ল’ কলেজ, সিলেট সরকারী কলেজ, বেসরকারী বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনষ্টিটিউট ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহ আলম আলী, মোঃ মাকসুদ আলম, কামাল হোসেন, আশরাফ উদ্দিন রাজিব, সাইফুল আলম কোরেশী, তানিমুল ইসলাম তানিম, জুবের আহমদ, শেখ সামছুদ্দিন সামছুল, সালমান আহমদ রানা, এস এম ফখরুল ইসলাম, শেখ নাজমুল হোসেন, ইজ্জাদুর রহমান মুন্না, ইমরান আহমদ, সোয়েব আহমদ, ফাহাদ মাহফুজ চৌধুরী, রিয়াজ উদ্দিন ইমরান, আতিকুল ইসলাম নাঈম, সুমন ইসলাম, সৈয়দ মিনহাজ, আব্দুল কাদের, জুনায়েদ আহমদ, এস এম তাহফিম, লায়েক আহমদ, ইয়াসিন হোসাইন জয়, শফিকুল হক শামীম, শহিদুল আহমদ চৌধুরী, বাবুল হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D