২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
অনেক জল্পনা-কল্পনার পর জানা গেল বিদেশেই চলে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এরই মধ্যে বিদেশ যেতে রাষ্ট্রপতির অনুমতি চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে এ চিঠি পাঠিয়েছেন বলে সুপ্রিম কোর্টের একটি সূত্র জানিয়েছে। এর আগে অস্ট্রেলিয়ায় যেতে ভিসার জন্য আবেদন করেন প্রধান বিচারপতি। সেখানে তিনি সর্বোচ্চ ৫ থাকার ভিসা পেয়েছেন বলে জানা গেছে।
সূত্র মতে, অসুস্থতার কারণ দেখিয়ে গত ২ অক্টোবর এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি সিনহা। এর পর রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D