২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
নগরীর ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করতে সর্বস্থরের নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় ফুটপাত দখল মুক্ত করতে নানা প্রতিকূল পরিস্থিতিতে তাকে পড়তে হচ্ছে বলেও উল্লেখ করেন।
সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, নগরীর সর্বস্তরের জনগনের ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে ড্রেনেজ সমস্যার সমাধান,যানজট নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ,স্বাস্থ্যসেবার উন্নয়ন, জনগনের নিরাপত্ত্বা প্রদানসহ সার্বিক সমস্যা সমাধান করা। সে লক্ষেই আমি এসব সমস্যার সমাধান করতে দিন-রাত নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় নগরীর ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করে জনগনের চলাচল নিশ্চিত করতে কাজ শুরু করি। এসব অবৈধ দখলদার মুক্ত করতে গিয়ে নানা প্রতিকুলতায় পড়তে হয়েছে আমাকে। তারপরও ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করতে সাংবাদিক, পুলিশ ও নগরবাসীকে সাথে নিয়ে প্রতিদিন উচ্ছেদ অভিযান পরিচালনা করি।
অভিযান পরিচালনা করার পরও নগরীর বন্দরবাজার,জিন্দাবাজার, আম্বরখানাসহ বিভিন্ন এলাকায় আবারো ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা-বানিজ্য পরিচালনা করছেন। যার কারনে ফুটপাত দিয়ে চলাচল করতে নগরবাসীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। বিগ্নিত হচ্ছে জনগনের সার্বিক নিরাপত্ত্বা।
তাই নগরীর সর্বস্থরের ব্যবসায়ী,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,সামাজিক,সাংস্কৃতিক,সুশিল সমাজসহ সর্বস্থরের জনগনকে ফুটপাত অবৈধ দখলদার মুক্ত করতে তাকে সহযোগিতা করার আহবান জানান মেয়র আরিফুল হক চৌধূরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D