২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০১৭
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিকের নূন্যতম মূল মজুরী ১০ হাজার টাকা প্রদান, নিয়োগপত্র, সাপ্তাহিক ছুটি, পরিচয়পত্র ও শ্রম আইন বাস্তবায়নের বিভিন্ন দাবিতে রোববার বিকাল ৫টায় সিলেট নগরীরর রেজিষ্ট্রারী মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এলাকায় গিয়ে সমাবেশে লিপ্ত হয়।
উক্ত সমাবেশে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক ময়না মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মুহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সহসভাপতি একে আজাদ সরকার, মো. আনসার আলী, দুলাল মিয়া, অনুকূল বৈদ্য, জাকির হোসেন, রাশেদ আহমদ, জাবেদ আহমদ, রমজান আলী পটু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D