২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০১৭
‘বিভিন্ন উপজেলা থেকে অনলাইন গণমাধ্যম প্রচারিত হলেও দক্ষিণ সুরমা উপজেলাতে নেই কোনো অনলাইন গণমাধ্যম,সমাজসেবী হাজী গুলজার আহমেদের চেষ্টা ও শ্রমের বিনিময় এই প্রথম দক্ষিণ সুরমা কেন্দ্রীক অনলাইন গণমাধ্যম সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম যাত্রা শুরু করলো। দক্ষিণ সুরমার উন্নয়ন অর্থনীতি, সমস্যা,অপরাধ নির্মূলে কার্যকর ভূমিকা পালন করবে,এ গণমাধ্যমের মাধ্যমে উঠে আসবে দক্ষিণ সুরমার ইতিহাস ঐতিহ্যসহ অনেক অজানা তথ্য। সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম এর যাত্রালগ্নে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন’’ ৭ অক্টোবর শনিবার বাদ আছর বিকেল ৪ টায় দক্ষিণ সুরমার প্রথম অনলাইন নিউজ পোর্টাল সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদ মোস্তফা। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কদমতলী পয়েন্ট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহফুজুর রহমান। সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম’র প্রকাশক সমাজসেবী ও আওয়ামী লীগ নেতা হাজী গুলজার আহমেদের সভাপতিত্বে ও সম্পাদক সাহাদ উদ্দিন দুলালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেট’র প্রেসিডেন্ট রোটারিয়ান হাজী তৌফিক বকস্ লিপন,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট রফিকুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট প্রেসক্লাবের বর্তমান কোষাধ্যক্ষ ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী,লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান দুলাল,সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা গোলাম হাফিজ লোহিত, সিলেট মহানগর আওয়ামী লীেেগর ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোঃ ছয়েফ খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুস সালাম শামীম,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল ইসলাম ছফু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও ওয়েব ডেভলপার এম এ মালেক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইমরান আহমদ, সাংবাদিক আব্দুল খালিক, সাংবাদিক শিপন আহমদ,সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য মনছুর আলী মাছুম,সাপ্তাহিক বাংলার বারুদের স্টাফ রিপোর্টার সোহেল আহমদ, সাপ্তাহিক সোনালী সিলেটের স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী, সাউথ সুরমা নিউজ ২৪ ডটকম’র ব্যবস্থাপনা সম্পাদক ইমরান আহমদ হাদী, সমাজসেবী ও ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ খছরুজ্জামান খছরু, সিলেট মহানগর বিএনপির সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ও ২৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবু শ্রী উজ্জ্বল রঞ্জন চন্দ,আওয়ামী লীগ নেতা আব্দুল লতিব,সিলেট মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল হাছিব, যুবলীগ নেতা ও স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি আলমগীর হোসেন, স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমন হোসেন,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা ছাত্রলীগ নেতা ইববাহিম খলীল,সহ দক্ষিণ সুরমার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের পর অতিথিবৃন্দের হাতে সাউথ সুরমা নিউজ২৪ ডটকম এর বিশেষ উদ্বেধনী সংখ্যা তুলে দেন প্রকাশক হাজী গুলজার আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D