২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৭
বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের অংঙ্গসংগঠন জাতীয় শ্রমিকলীগ আজ সারাদেশ জুড়ে ঐক্যবদ্ধ, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ আর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকলীগ যথেষ্ট ভুমিকা পালন করছে’ শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের কুচাই ইউপি শাখার নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট মহানগর শাখার ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খান। দক্ষিণ সুরমা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামালের উদ্যোগে কুচাই ইউপি ছাত্রলীগের আয়োজনে সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন কুচাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার মিয়া। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক কাহের আহমদ, কুচাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গুলজার আহমদ,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তালুকদার,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক আফছাল আহমদ লিপু,দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ দিলোয়ার হোসেন,সিলেট জেলা ছাত্রলীগ নেতা রাকিব আহমদ,নাসির আহমদ,মহানগর ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ,সায়েম আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কুচাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা,তারেক,শাকিল,রুহিত,কামিল,নোমান,মাহিন,মিরাজ,সবুজ,বদরুল,ঝুমন,সারোয়ার,রাসেল,রুবেল,সাকের,তাজু,সাদেক,সমর,শামসুল,সাহেদ,রুম্মানসহ নেতৃবৃন্দ। অনুষ্টানের শুরুতে নব-নির্বাচিত জাতীয় শ্রমিকলীগের কুচাই ইউনিয়ন শাখার নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। সংবর্ধিত অতিথিরা হলেন, জাতীয় শ্রমিকলীগের কুচাই ইউনিয়ন শাখার আহবায়ক মোঃ ফুকন মিয়া,যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল হালিম,শামীম আহমদ,মোঃ নজরুল ইসলাম,সদস্য-মোঃ আব্দুল মালেক,আব্দুল মুমিন মুরাদ,তাজু আহমদ,সাকের আহমদ,রাজন আহমদ,রাজেল আহমদ। প্রেস-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D