২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৭
নগরীর জিন্দাবাজার জল্লারপাড় সড়কের প্যারিস রেস্ট হাউসের সামন থেকে প্রকাশ্যে এক যুবককে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে ফারুক আহমদ নামের ওই যুবককে অপহরণ করে নিয়ে যায় আরো কয়েকজন যুবক।
অপহরনকারীরা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অপহৃত ফারুক (২৮) সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দিঘীরপাড় এলাকার বাসিন্দা। তিনি জিন্দাবাজারের একটি জুতার দোকানে চাকরী করতেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বিষয়টি নিশ্চিত করলেও কি কারণে এবং কারা তাকে অপহরণ করেছে তা না নিশ্চিত নয় বলে জানিয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা অপহরণের বলেন- প্রকাশ্যে দিবালোকে এরকম ঘটনা মেনে নেয়া যায়না। আমরা বিষয়টি অনুসন্ধান চালাচ্ছি।
এদিকে, এক পথচারীর মোবাইলফোনে ধারণ করা ফুটেজে অপহরণের চিত্র ধরা পড়েছে। এতে দেখা যায়, একটি সিএনজি চালিত অটোরিক্সাতে করে কয়েকজন যুবক জোরপূর্বক ফারুককে নিয়ে নগরীর মির্জাজাঙ্গাল এলাকার দিকে চলে যায়। এসময় উৎসুক জনতা দাঁড়িয়ে অপহরণের ঘটনা দেখলেও কেউ তাদের বাঁধা দেননি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D