২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল সালাম টিপু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ ঘোষ, মহানগর ছাত্রদল নেতা রিপন মিয়া, আব্দুর রহিম রণি ও অপু ঘোষ’র মুক্তির দাবীতে সোমবার (২ অক্টোবর) সিলেট নগরীর লামাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
মহানগর ছাত্রদল সাবেক যুগ্ম সম্পাদক আসাদুল হক আসাদ’র সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের পরিচালনায় মিছিল পরবর্তী বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম জোনাক, মহানগর ছাত্রদলের সাবেক বেসরকারী বিশ্ববিদ্যালয় সম্পাদক জিলুর রহমান জিলু, জেলা ও মহানগর ছাত্রদলের সদস্য জাবেদ সিদ্দিকী, আহমেদ চৌধুরী সুমেল, সুমন আহমদ, সুহেল আহমদ, রাশেদ আহমদ, মোছব্বির আহমদ, জাকারিয়া আহমদ, রুমন আহমদ, কওছর আহমদ, মারুফ আহমদ, দুলাল আহমদ, সালেহ আহমদ সুমন, নুরু জামান বাবলু, ইমন, সাব্বির, লিটন, সুমন, কামরুল, সারওয়ার হোসেন রাশেদ, বিক্রম, স্বপন ইসলাম, জাকির হোসেন, নোমান আহমদ, সাহেল আহমদ, আদনান বক্ত তানভীর, সজল আহমদ, রবীন আহমদ, মহানগর ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক আব্দুল মুহিত বুন্নু. সদস্য জাহেদ আহমদ, আব্দুল মুমিন, মহানগর ছাত্রদল নেতা জামাল আহমদ, মকসুদ আহমদ চৌ. ইব্রাহিম খলিল, রাহিব আহমদ, মনাফ আহমদ, হাবীব আহমদ, কৌমিস রয়, সাজন আহমদ, শিপু আহমদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষের প্রতিবাদ সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল সালাম টিপু, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ ঘোষ, মহানগর ছাত্রদল নেতা রিপন মিয়া, আব্দুর রহিম রণি ও অপু ঘোষ সহ কারাগারে আটক সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D