২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৭
আগামী ০৭ অক্টোবর শনিবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ৭১তম অধিবেশনে যোগদান শেষে আজ শনিবার দেশে ফেরার কথা ছিল।
তবে প্রধানমন্ত্রীর দেশে ফেরার তারিখ দুইবার পিছিয়ে এখন নতুন এই তারিখ জানানো হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর ফেরা পেছানোয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা প্রদানের তারিখও পিছিয়েছে বলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ জানিয়েছেন।
প্রসঙ্গত স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদের বাসা ভার্জিনিয়া স্টেটে। প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও যুক্তরাষ্ট্রে থাকেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালেই ২৮ সেপ্টেম্বর ৬৯তম জন্মবার্ষিকী পার করেছেন প্রধানমন্ত্রী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D