২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭
সিলেট নগরীর ফুটপাতে পথচারীদের নির্বিঘ্নে চলাচল জন্য সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে হকার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২টা থেকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকা থেকে শুরু হওয়া এ অভিযান চোহাট্টা পর্যন্ত চলবে।
অভিযানে সিটি কর্পোরেশনের মেয়রসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সিসিকের প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল পরিমাণ আইন শৃংখলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। অসংখ্য পরিচ্ছন্নতা কর্মীরা হকারদের দখলকৃত অবৈধ স্থান থেকে মালামাল উচ্ছেদ অভিযান কার্যক্রম সফল করছেন।
উল্লেখ্য, এর আগে অসংখ্যাবার সিলেট সিটি কর্পোরেশন হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সর্বশেষ আদালতের নির্দেশে হকার উচ্ছেদ পরিচালনা করা হয়। তবে দুস্কৃতিকারীদের ছত্রছায়ায় আবারও নগরীর ফুটপাত দখল করে হকাররা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D