২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯(র্যাব) এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। যার বাজার মূল্যে প্রায় দেড় লাখ টাকা।
আটককৃত সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানগাঁও গ্রামের মৃত ইসমাইলের ছেলে মো. রুপ মিয়া ওরফে রইক্কা(৪৫)।
র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল উপজেলার শ্যামারচর কামার হাটি গ্রামের জনৈক গৌতম দের বাড়ির সামনের রাস্তায় ১৪ কেজী গাঁজা সহ হাতে নাতে আসামীকে আটক করা হয়। রুপ মিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আটক করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। উদ্ধারকৃত গাঁজা ও আসামীকে সুনামগঞ্জের দিরাই থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D