সৈয়দ সরোয়ার রেজা’র বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা

প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭

সৈয়দ সরোয়ার রেজা’র বাসায় পুলিশি তল্লাশির তীব্র নিন্দা

২৬ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ সরোয়ার রেজা’র বাসায় গত রাত ০৩টার দিকে পুলিশ এসে তার বাসা ঘেরাও করে বাসায় তল্লাশির নামে পরিবারের লোকজনকে হয়রানি করেছে, এসময় সরোয়ার রেজা বাসায় ছিলেন না।

তল্লাশির নামে পরিবারের লোকজন কে হয়রানি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির প্রচার সম্পাদক শামীম মজুমদার, তিনি এক বিবৃতিতে সৈয়দ সরোয়ার রেজা’র বাসায় তল্লাশির নামে পরিবারকে হয়রানি তীব্র নিন্দা জানিয়ে বলেন অবৈধ সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় ঠিকে থাকতে চায়,পুলিশ দিয়ে হয়রানি করে জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবেনা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট