সিনিয়র নেতাদের সামনে কাউন্সিলর পদে সোহাদ রব চৌধুরী’র প্রার্থীতা ঘোষণা

প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৭

সিনিয়র নেতাদের সামনে কাউন্সিলর পদে সোহাদ রব চৌধুরী’র প্রার্থীতা ঘোষণা

সিলেট সিটি করপোরেশনের আগামী নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন ব্যবসায়ী সোহাদ রব চৌধুরী। সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন।

জানা যায়, গত রবিবার দুপুরে হাউজিং এস্টেটস্থ নিজ বাসভবনে মতবিনিময় সভার আয়োজন করে সোহাদ রব চৌধুরী। এতে মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত, মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার আহবায়ক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপি’র উপদেষ্টা মাওলানা রশীদ আহমদ, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুগ্ম-সম্পাদক দিনার খান হাসু, প্রচার সম্পাদক শামীম মজুমদার, সিলেট জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, যুবদল নেতা সামছুল ইসলাম টিটু প্রমূখ উপস্থিত ছিলেন।

ওই মতবিনিময় সভায় আগামী নির্বাচনের জন্য ৪নং ওয়ার্ডে নিজের প্রার্থীতা ঘোষণা করেন সোহাদ রব চৌধুরী।

কাউন্সিলর পদে প্রার্থী হওয়া নিয়ে তার মন্তব্য, ‘এলাকার মুরব্বীদের দোয়া ও পরামর্শ এবং তরুণ সমাজের উৎসাহ কাউন্সিলর পদে প্রতিদন্দিতা করতে আমাকে সাহস যুগিয়েছে।’

এদিকে, নিজের প্রার্থীতা ঘোষণার বিষয়টি জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিও পাঠিয়েছেন সোহাদ রব চৌধুরী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট