২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৭
২৫ সেপ্টেম্বর ২০১৭, সোমবার : সিলেট জেলা যুবদল নেতা গিয়াস আহমদের পিতা, সিলেট নগরীর কাজিটুলা বিহঙ্গ ৬৯ নিবাসী মোহাম্মদ মানিক মিয়া হৃদরোগ’সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধিন রয়েছেন।
অসুস্থ মোহাম্মদ মানিক মিয়াকে দেখতে গত রোববার রাতে তার বাসভবনে যান সিলেট বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ তাঁর শয্যা পাশে কিছু সময় কাটান এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও তাঁর আশু রোগমুক্তি কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি, সাবেক সিটি কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, সিলেট জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল মালেক, জেলা যুবদল নেতা আব্দুল খালিক, সাহেদ আহমদ, মুহিবুর রহমান বাবুল,প্রবাসী ফরহাদ উদ্দিন বাবলু, মাসুম আহমদ লস্কর, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, শিপন চন্দ্র, আব্দুস সালাম, মোঃ ইয়াসিন, আলাল আহমদ, স্বপন আহমদ, ফারুক আহমদ, জুবেদ মিয়া, বাদল আহমদ, শামীম মিয়া প্রমুখ।
মোহাম্মদ মানিক মিয়া-কে উন্নত চিকিৎসার জন্য আজ ২৫ সেপ্টেম্বর সোমবার ডাঃ মোহাম্মদ আলীর তত্ত্বাবধানে ঢাকাস্থ গ্যাস্টলিভার হাসপাতালে ভর্তি করা হবে। যুবদল নেতা গিয়াস আহমদ তাঁর পিতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। -বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D