২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রাকৃতিক দুর্যোগ (বজ্রপাত) মোকাবেলায় হাওর অঞ্চলে তাল গাছের বীজ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় গোয়াইনঘাট কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের নয়াখেলে গুচ্ছগ্রাম রাস্তায় প্রায় ৫শ’ তালগাছের বীজ রোপন করা হয়। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মর্কতা আনিছুজ্জামান’র পারচালনায় এতে প্রধান অতিথি’র বক্তব্যে রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামার বাড়ী ঢাকা’র অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ মোঃ আবুল হাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র অতিরিক্ত পরিচালক সিলেট অঞ্চল কৃষিবিদ আলতাবুর রহমান, উপ-পরিচালক মোঃ আবুল হাসেম, গোয়াইনঘাট প্রেসক্লাব’র সভাপতি এমএ মতিন ও সাবেক সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মর্কতা ফারুক হোসেন, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মর্কতা আব্দুল মালেক, বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মর্কতা পরেশ চন্দ্র দাশ, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জীবন চন্দ্র রায়, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি কর্মর্কতা চন্দন কুমার মহাপার্থ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম মস্তফা, ইউপি সদস্য সায়িম আহমদ শাহিন ও শামসিদা বেগম, উপ সহকারী কৃষি কর্মকর্তা আলিম উদ্দিন, জয়নুর রশিদ, মন্তজুর আলম মনজুর, কবির উদ্দিন, সোহেলী আক্তার, হাজি নজির উদ্দিন ও নবাব হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র নির্দেশে সারা বাংলাদেশে তালগাছের বীজ বপন কর্মসূচি শুরু করেছি। আগামী ১০ বছরের মধ্যে এসব তালগাছ পরিপক্ক হয়ে উঠলে একদিকে বজ্রপাত মোকাবেল করা যাবে, অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হওয়া যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D