২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭
সিলেটের বিভাগীয় কমিশনার ড.মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন-সকল শিক্ষকদের উচিৎ আন্তরিকতার সাথে শিক্ষার্থীদেরকে পাঠদান প্রদান করা। আন্তরিকভাবে গভীর মনোযোগের সহিত শিক্ষার্থীদের মাঝে পাঠদান করলে শিক্ষার্থীরা উপকৃত হবে বেশী। তাতে করে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ সাধন সম্ভব হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়াও জরুরী দরকার। নৈতিক শিক্ষায় শিক্ষিত না হলে শিক্ষার্থীরা অনৈতিক পথে চলে গেলে সুন্দর জীবন অকালে ধ্বংস হয়ে যাবে। তিনি বলেন-শিক্ষার্থীরা যদি সুশিক্ষিত না হয় তাহলে সেসব শিক্ষার্থীরা জঙ্গিবাদ,সন্ত্রাসী,মাদক সহ নানান অপরাধমূলক অপকাজে জড়িয়ে পড়বে। দেশ ও জাতির জন্য মারাত্বক হুমকি হয়ে দাঁড়াবে। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের যৌথ প্রচেষ্ঠায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করা দরকার।
রোববার সকাল ১০ টায় সিলেট নগরীর কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে ইএসডি ফাউন্ডেশনের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উইমেন্স মডেল কলেজ সিলেট এর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন- নারী শিক্ষার জাগরণ ঘটাতে হবে। নারী সামাজকে বেশী করে সুশিক্ষার আলোয় জাগানো একান্ত প্রয়োজন। নারী সমাজ শিক্ষার মূল্যবোধে সচেতন হলে বাংলাদেশ দুর্বার গতিতে স্বয়ংসম্পূর্ণ হবে একদিন। দেশে কোনো কিছুর অভাব থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শিক্ষানুরাগী কাজী সাজিদ আলী। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-স্কলার্সহোম এর অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব) জুবায়ের সিদ্দিকী,সিলেট বিভাগীয় বিদ্যালয় শিক্ষা পরিদর্শক মোঃ নিজাম উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন-উইমেন্স মডেল কলেজ সিলেট এর স্বনামধন্য অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। শিক্ষার্থীদের মধ্যে অনুভুতি মূলক বক্তব্য রাখেন- জাবিয়া সূলতানা মারিয়া,সুমাইয়া তাননিম ঐশী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সালেহ আহমেদ ও বৈদিক সূত্র পাঠ করেন বলরাম ধর। এরপর অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ধ্রুব রঞ্জন রায়। সবশেষে উইমেন্স মডেল কলেজ সিলেট এর শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D