২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭
আগামি ২৬ সেপ্টেম্বর হতে দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। শারদীয় দুর্গাপূজা উদযাপনে লক্ষ্যে সিলেট মহানগর এলাকার সর্বসাধারণকে কিছু নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে নগর পুলিশ। নগর পুলিশের অতিরিক্ত
নির্দেশনাগুলো হচ্ছে:
১. শারদীয় দুর্গা পূজা আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক/নিরাপত্তাকর্মী নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও অনাকাক্সিক্ষত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করা হলো। প্রয়োজনে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিন।
২. পূজা মন্ডপে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা হলো।
৩. পূজা মন্ডপের আশেপাশে কোন ফেরিওয়ালা, বাদাম, চানাচুর বিক্রেতা বা ছদ্মবেশী কোন হকার, অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সর্তক থাকার জন্য অনুরোধ করা হলো
৪. সিএনজি বা রিক্সায় যৌথভাবে ভ্রমনের ক্ষেত্রে আরো সর্তক হোন কারণ আপনার পাশের লোকটি আপনার বিরক্তি বা অস্বস্তির কারন হতে পারে।
৫. যানবাহন বা পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে ট্রাফিক পুলিশকে অবহিত করুন।
৬. ব্যক্তিগত প্রয়োজনে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য বিনীত অনুরোধ করা হলো।
৭. রাস্তা ব্যবহারে সর্তক থাকুন, প্রয়োজনে সিলেট মেট্টোপলিটন পুলিশের সহায়তা নিন।
৮. সিলেট মেট্্রাপলিটন এলাকায় কোন ধরণের আতশবাজি, পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
৯. দলগতভাবে মোটর সাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি বা যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
১০. খোলা ট্রাকে বাদ্যযন্ত্র বা সাউন্ড বক্স নিয়ে শহরে প্রবেশ করা যাবে না এবং কোন ধরণের রং ছিটানো যাবে না।
১১. আযান ও নামাজের সময় সাউন্ড সিস্টেম বাজিয়ে উচ্চ স্বরে শব্দ সৃষ্টি করা যাবে না ।
১২. দুর্গা পুজা আয়োজনকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন/ ভিডিও চিত্র ধারণ এর ব্যবস্থা গ্রহন করতে অনুরোধ করা হলো।
১৩. পূজা মন্ডপের পাশে অগ্নিনির্বাপন যন্ত্রের ব্যবস্থা রাখুন এবং প্রয়োজনে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের নম্বর ০১৭৩০৩৩৬৬৪৪ এর সাথে যোগাযোগ করুন।
এছাড়া জরুরী প্রয়োজনে নিম্নবর্ণিত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ কন্ট্রোল রুম
(২৪ ঘন্টা খোলা)
০১৭১৩৩৭৪৩৭৫
০১৯৯৫১০০১০০
০৮২১-৭১৬৯৬৮
০৮২১-৭১৮০২৮
ডিবি কন্ট্রোল রুম
০৮২১-৭২০০৬৬
ওসি, কোতয়ালি-০১৭১৩৩৭৪৫১৭
ওসি, জালালাবাদ-০১৭১৩৩৭৪৫২২
ওসি,এয়ারপোর্ট-০১৭১৩৩৭৪৫২১
ওসি, দক্ষিণ সুরমা-০১৭১৩৩৭৪৫১৮
ওসি, শাহপরান(র)-০১৭১৩৩৭৪৩১০
ওসি,মোগলাবাজার-০১৭১৩৩৭৪৫১৯
পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬
অতি. পুলিশ কমিশনার- ০১৭১৩-৩৭৪৫০৭
ডিসি (সদর ওপ্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮
ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০
ডিসি (দক্ষিন) ০১৭১৩-৩৭৪৫১০
ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১
সিলেট মেট্রোপলিটন এলাকার হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গা পূজা উদ্যাপনের এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে এ গণ বিজ্ঞপ্তি জারি করা হয়। শারদীয় দুর্গা পূজা শেষ না হওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তিটি বলবৎ থাকবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ শান্তিশৃঙ্খলা বজায় রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে সাথে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠান উপভোগের স্বার্থে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D