সিলেট মিডিয়ার বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৭

সিলেট মিডিয়ার বর্ধিত সভা অনুষ্ঠিত

সিলেট মিডিয়ার দুইদশক পূর্তি উৎসব উদযাপনের লক্ষে মিডিয়ার জিন্দাবাজারস্থ কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। সভায় উৎসব উদযাপন কমিটি সহ মোট ৭টি উপ কমিটি গঠন করা হয়।
কমিটি গুলো হচ্ছে-অভ্যর্থনা উপ কমিটি, প্রচার ও প্রকাশনা উপ কমিটি, সাংস্কৃতিক অনুষ্ঠান উপ কমিটি, সেচ্ছা সেবক উপ কমিটি, আপ্যায়ন উপ কমিটি, সাজ সজ্জা উপ কমিটি। অনুষ্ঠানের বিন্যাস সাধনের জন্য সভায় বিভিন্ন প্রস্তাবের আলোকে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহন করা হয়। অনুষ্ঠানকে বর্নিল করতে চার রঙের শ্যুভেনীর প্রকাশ, সংবর্ধিত ব্যক্তিদের উপর ত্রিশ মিনিটের ডকুমেন্টারি নির্মাণ, তােরন নির্মাণ, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফেষ্টুন, পােষ্টার, প্রিন্ট, অনলাইন পাের্টাল ও ফেইসবুকে অনুষ্ঠান সংক্রান্ত খবর তােলে ধরা, ফেইসবুক ও এসসিএস এ লাইভ অনুষ্ঠান প্রচার সহ অনেক বিষয়াদীর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গ্রহন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- অধ্যাপক কবি খালেদ উদ-দীন, কবি ও সাংবাদিক আহমদ সেলিম, কবি ও সাংবাদিক সজল ছত্রী, আনোয়ার ওয়েল ফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান রােটারিয়ান মিরাজ মােস্তাক, কন্ঠশিল্পী শিপল চৌধুরী, চারুশিল্পী ইসমাইল গণি হিমন, চারুশিল্পী আলী দেলোয়ার, চারুশিল্পী মোস্তাফিজুর রহমান সুমন, সংস্কৃতিকর্মী বিমান তালুকদার, সিলেট মিডিয়ার সভাপতি আহমেদ বকুল, মুহিবুর ররহমান মজনু,আফজাল হােসেন, নাহিদ, ইউনূস, নাদিম, ফারাবি প্রমূখ।

উল্লেখ্য, আগামী ২ নভেম্বর বৃহস্পতিবার সিলেটের রিকাবী বাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটােরিয়ামে উৎসব উদযাপনের উদ্ভােধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট