২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৭
যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজসেবক হেলাল চৌধুরীর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সোয়া ২টায় হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও শাহী ঈদগাহ ময়দানে হাজারও মুসল্লির উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, বর্তমান মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মুক্তার সরদার, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা জামায়াত এর সাধারণ সম্পাদক মুশাহিদ আলী, নবীগঞ্জ পৌর জামায়াত এর সাধারণ সম্পাদক সাইদুল হক চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, মোঃ সরওয়ার শিকদার, রাকিল হোসেন, ছনি চৌধুরী, সিলেট রোজভিউ রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী মঈন উদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সফিকুল ইসলাম চৌধুরী পিন্টু, স্বপন কুমার তালুকদার, আজিম উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউপির চেয়ারম্যান বদরুল করিম দুলাল সহ জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীপেশার হাজারও মানুষ জানাযায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, যুক্তরাজ্য বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট সমাজ সেবক হেলাল চৌধুরী গত সোমবার সকালে লন্ডন থেকে বাংলাদেশে এসে পৌছেন। শাহজালাল এয়ারপোর্ট হতে গাড়ি যোগে দুপুরে হবিগঞ্জের নিজ বাড়ি চরগাঁও গ্রামে এসে পৌঁছান। বিকেল ৪টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে দ্রত স্থানীয় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলাল চৌধুরীকে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মরহুম হেলাল চৌধুরী নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মৃত হাজী দলাই মিয়া চৌধুরীর ২য় ছেলে। তিনি দীর্ঘদিন যুক্তরাজ্য বিএনপির কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুকালে ২ মেয়ে, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D