মিয়ানমারে রাখাইন রাজ্যের রোহিঙ্গা নিরীহ মুসলিমদের উপর সেনাবাহিনী ও বৌদ্ধ সন্ত্রাসীদের অমানবিক নিষ্ঠুর নির্যাতন, ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নি সংযোগ ও গণহত্যার প্রতিবাদে এবং বন্ধের দাবীতে ১৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে সিলেট জেলা পরিষদ এর সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট এর উদ্যোগে বিশাল মানববন্ধন কর্মসুচী পালিত হয়।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ড. শামিমুর রহমান শামীমের সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান শাবুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোর চেয়ারম্যান ও নেজামে ইসলামী বাংলাদেশের সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট মাওলানা আব্দুর রকিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট নোমান মাহমুদ, এডভোকেট আব্দুল মান্নান, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সম্মিলিত পেশাজীবী পরিষদ এর সদস্য সচিব অধ্যাপক ড: শাহ নেওয়াজ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, এডভোকেট জেবুন্নাহার সেলিম, সিটি কাউন্সিলর দিনার খান হাসু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, এডভোকেট জুবায়ের আহমদ খান, এডভোকেট মুহিবুর রহমান, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট খালেদ জুবায়ের, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট ইসরাফিল আলী, এডভোকেট শাহানা হোসাইন, এডভোকেট হেদায়েত হোসেন তানভীর, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা, এডভোকেট সালমান আহমদ, এডভোকেট ঝর্ণা বেগম প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. শামিমুর রহমান শামীম বলেন, রাখাইনে মুসলিম গণহত্যা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। তিনি অনতিবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ, ওআইসি ও ইউরোপী ইউনিয়নকে জোড়ালো ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, মিয়ানমারে মুসলিম গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। এই অমানবিক গণহত্যা প্রতিরোধে আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবী। মিয়ানমারের নিরীহ মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।