ভৌতিক বিদ্যুৎ বিল প্রদান থেকে বিরত থাকুন অন্যথায় গণআন্দোলন

প্রকাশিত: ২:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

ভৌতিক বিদ্যুৎ বিল প্রদান থেকে বিরত থাকুন অন্যথায় গণআন্দোলন

গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় আহবায়ক লেঃ কর্ণেল (অবঃ) অধ্যক্ষ আতাউর রহমান পীর, সিনিয়র যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন এডভোকেট, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সিলেটে মহসিন ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্প্রতি বিদ্যুৎ গ্রাহকদের যে বিল প্রদান করে যাচ্ছেন তাতে গ্রাহকদের মধ্যে ভীতি ও চরম প্রতিক্রিয়া বিরাজ করছে। কর্তৃপক্ষ বকেয়া বিদ্যুৎ বিলের অজুহাত তুলে মোটা অংকের হাজার হাজার টাকার বিল প্রদান করে যাচ্ছেন।
জানা যায়, সরকার বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বন্ধের লক্ষ্যে ডিজিলাইটেড করার মাধ্যমে এই প্রক্রিয়া শুরু করেছেন ভালো কথা। বিদ্যুৎ বিভাগের লোকজনের দ্বারা মিটারে জমা থাকা অর্থের দায়ভার গ্রাহকরা মেনে নিতে পারে না। কর্তৃপক্ষের লোকজনের দ্বারা অবহেলা-অনিয়ম ও দুর্নীতির কারণে গ্রাহকদের উপর এই বোঝা চাপিয়ে দিয়ে সরকার দুর্নীতিবাজদেরকে আড়াল করার চেষ্টা করছে। সম্প্রতি জনগণের ট্যাক্সের দ্বারা গঠিত রাষ্ট্রায়ত্ব ব্যাংকের তহবিলে ১৪ হাজার কোটি টাকা লুট, ঋণ খেলাপীদের ৪১ হাজার কোটি টাকা মওকুফ, শেয়ার কেলেংকারীর মাধ্যমে ৩০ হাজার কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধেও কোন ব্যবস্থা গ্রহণ ও ঐ হাজার হাজার কোটি টাকা উদ্ধারের প্রক্রিয়া না করে জনগণের উপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দেয়া চরম অমানবিক। বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শীর্ষ ব্যাংক ডাকাত আব্দুল হাই বাচ্চু জামাই আদরে। অথচ রাজস্ব ভান্ডারের নামে বার বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি এর সঙ্গে যুক্ত ভৌতিক বিল প্রদান, যা জনগণের মধ্যে চরম অস্বস্থি বিরাজ করছে। অবিলম্বে ভৌতিক বিদ্যুৎ বিল প্রদান থেকে বিরত থাকুন। অন্যথায় জনগণকে সাথে নিয়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে।
নেতৃবৃন্দ এ ব্যাপারে পাড়া-মহল্লায় বিভিন্ন ক্লাবের মাধ্যমে প্রতিবাদ করার আকুল আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট