২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭
সিলেট সরকারী মুরারী চাঁদ (এমসি) কলেজের সীমানার বিভিন্ন স্থানে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবদুল খালেকের উদ্যোগে দিনব্যাপী এক হাজার তালের আঁটি বপন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় অধ্যক্ষ ভবনের পাশে তাল বীজ বপন কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।
রোভার্ট স্কাউট এমসি কলেজ ইউনিটের ২৬ জন শিক্ষার্থীদের সহযোগীতায় দিনব্যাপী কার্যক্রম তত্ত্বাবধান করেন সহকারী অধ্যাপক আবদুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. নেছাওর মিয়া, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তৌতিউর রহমান, সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শাহজাহান কবির, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া আজিজ।
কর্মসূচি নিয়ে আব্দুল খালেক জানান, দীর্ঘদিন ধরে এমসি কলেজে আমরা দুষ্প্রাপ্য গাছ ও সবুজায়নের জন্য কাজ করছি। এর আগে কলেজ এলাকায় সাড়ে পাচঁ হাজার খেজুরের আটিঁ বপন করা হয়েছে। বনায়ন ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষে আমাদের এই যাত্রা। কর্মসূচিতে এমসি কলেজ ক্যাম্পাস, ছাত্রাবাস, ছাত্রীনিবাস, খেলার মাঠ, শিক্ষক কোয়ার্টার, কর্মচারী কোয়ার্টারে এসব আটিঁ বপন করেছি আমরা।
উল্লেখ্য, তালের আটিঁ বপন কর্মসূচির জন্য এমসি কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক বিলাল উদ্দিন ৫শ ও বগুড়ার বাসিন্দা ও সিরাজগঞ্জ জেলার কাজীপুর এলাকার সুনামুখী ডিগ্রি মাদ্রাসার ইংরেজী বিভাগের প্রভাষক বৃক্ষপ্রেমী নাবিল ইসলাম ৫শ তালের আটিঁ উপহার দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D