২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে ও বন্ধের দাবীতে সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি ও সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির যৌথ উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী ১৮ সেপ্টেম্বর সোমবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের আহবায়ক হালিম আহমদের সভাপতিত্বে ও মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম জুনিওর এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি, সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসদ সিলেট জেলা সভাপতি হাজী কলমদর আলী, মহানগর জাসদের সভাপতি এডভোকেট জাকির আহমদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকন্দর আলী, ইউকে জাসদের সভাপতি শামীম আহমদ, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সাবক চেয়ারম্যান নজরুল ইসলাম বেলাল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি মামুনুর রশীদ, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুল কাদির ভ‚ইয়া, সাধারণ সম্পাদক মাসুক গাজী, সংগঠনের সাবেক সভাপতি শাহ আলম হুজুর, সাবেক সাধারণ সম্পাদক কামাল মজুমদার, মহানগর সহ সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিলু, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক হারুনুর রশীদ, অর্থ সম্পাদক আবু সালেহ, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন ফয়সল, সদস্য আব্দুল বাসিত, জেলা হকার্স ইউনিয়নের যুগ্ম আহবায়ক লিটন গাজী, রফিক দেওয়ান, বাবলু মিয়া, শফিক মিয়া, নূর ইসলাম এসডি, জয় কুমার পাল, আবুল পি, আবুল পাগলা, জমির মিয়া, আব্দুল মুতিন, দোয়েল আহমদ, এম. জিয়া, নূর কদম, শামীম আহমদ, মতিন গাজী, আব্দুল কুদ্দুস, রায়হান আহমদ চান্দু, আমির হোসেন, সুমন আহমদ, হারুন আহমদ দলই প্রমুখ। এছাড়াও সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, সিলেট জেলা সংবাদপত্র হকার্স সমবায় সমিতি, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতি ও দক্ষিণ সুরমা হকার্স ইউনিয়নের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা রোহিঙ্গা মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিাবদ জানিয়ে বলেন, রাখাইনে মুসলিম গণহত্যা আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। বক্তারা অনতিবিলম্বে মুসলিম গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ, ওআইসি ও ইউরোপী ইউনিয়নকে জোড়ালো ভ‚মিকা রাখার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D