২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৭
পূর্ব বিরোধের জেরে সিলেট নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাকারিয়া মো. মাসুম (২২) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন। তিনি ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী। বুধবার বিকেলে নগরীর শিবগঞ্জের লামাপাড়ায় এ ঘটনা ঘটে।
সুরমা গ্রুপের নেতা বিপ্লব জানান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর গ্রুপের সাথে বিরোধের জের ধরে কয়েকজন ছাত্রলীগ কর্মী মাসুমের ছোটভাই খালেদকে শিবগঞ্জে আটকে রেখে তাকে খবর দেয়। পরে মাসুম সেখানে যাওয়ার পরপরই তাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করা হয়। সেখান থেকে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মাসুম নগরীর ছড়ারপাড় এলাকার কামালগড়ের বর্তমান বাসিন্দা আনছার মিয়ার পুত্র। তাদের গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায়।
তবে, সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী বিষয়টি অস্বীকার করে বলেন- আমি জেলা ছাত্রলীগের দায়িত্বে রয়েছি। আমার নামে কোন গ্রুপও নেই। বর্তমানে আমি ঢাকায় অবস্থান করছি। উদ্দেশ্য প্রণোদিত ভাবে এ ঘটনায় তাকে জড়ানো হয়েছে বলেও জানান তিনি। এছাড়া. এমসি কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীন বিরোধে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন রায়হান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাসুমের দুই উরুতে একাধিক ছুরিকাঘাত রয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D