২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৭
৮ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার ।। (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা ও মহানগর আয়োজিত ‘মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের হত্যা, বর্বর নির্যাতন বন্ধ এবং বাংলাদেশে তাদের খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের দাবিতে’ নির্ধারিত কর্মসূচি “মানববন্ধন” করতে দেয়নি পুলিশ ।
পুলিশী বাধার প্রতিবাদ জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেন, ‘আমাদের দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। সেখান থেকে প্রতিদিন রোহিঙ্গাদের খোঁজ খবর নিচ্ছেন তার নির্দেশেই আমরা আজ মানববন্ধন করতে চেয়েছিলাম কিন্তু এখানেও সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে আমাদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশ দিয়ে বাঁধা দিয়েছে।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ মানববন্ধনে পুলিশী বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সরকার রোহিঙ্গা ইস্যুতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। ‘আসুন আমরা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই।
এছাড়াও সিলেট মহানগর বিএনপির ভারপাপ্ত সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌ্ধুরী, সহ-সভাপতি প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী’ সৈয়দ রেজাউল করিম আলো, ললিক চৌধুরী, শাহনাজ বেগম মান্না, উজ্জ্বল রঞ্জন চন্দ,মকলিছ খান, ছাত্রদল নেতা লিটন আহমদ, সোহেল ইবনে রাজা’সহ বিএনপি, যুবদল, মহিলাদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D