১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৭
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় বাঘা ইউনিয়নের পরগণা বাজারে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি সব সময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। অত্র এলাকার মানুষের কল্যাণে আমার কর্মতৎপরতা অব্যাহত থাকবে। আমি এ অঞ্চলের নেতা নয়; আমি তাদের একজন হয়ে কাজ করতে চাই। তিনি উপস্থিত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম এ মুছাব্বির, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আল মাহমুদ, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক সেলিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক জামাল আহমদ, বাঘা ইউনিয়ন কৃষক দলের সভাপতি ইব্রাহিম আলি ময়না।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সফিক মিয়া, আব্দুল মান্নান, সিরাই মিয়া, বাদশা মিয়া, মুসলেখ, নাজিম, সফিক, জাকির, কামাল, সিরাজ, কামরুল হক, বাবলু মিয়া, সুহেল, হাফিজ আবু তাহের, ফখর উদ্দিন, আব্দুস সালাম, ময়না, সাব্বির, লাহেস, মাহবুব, জাহাঙ্গির, মাজেদ মিয়া, হাসান, মুরশেদ, দেলোয়ার প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D