সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির মিলাদ আজ

প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৭

সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সিলেট জেলা বিএনপির মিলাদ আজ

৫ সেপ্টেম্বর ২০১৭, মঙ্গলবার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম, সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আজ বাদ আছর সিলেট নগরীর দরগাহে হযরত শাহজালাল (রঃ) মসজিদ প্রাঙ্গনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মিলাদ ও দোয়া মাহফিলে সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন সমুহের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকতে অনরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট