১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৭
সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের জন-নন্দিত কাউন্সিলর ও রোটারী ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট হাজী তৌফিক বকস্ লিপন ২৬ নং ওয়ার্ডের সর্বস্থরের নাগরিকবৃন্দকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ” ঈদ-উল-আযহা’র এই দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়, কোরবানী হোক সকল অসমতা, হিংসা-বিদ্ধেষের। জেগে উঠুক মানবতা, পারস্পরিক সম্প্রীতি। তিনি আরো বলেন, পবিত্র ঈদ-উল-আযহা সু-মহান ত্যাগের মহিমার এক অনন্য দৃষ্টান্ত। কোরবানীর মধ্য দিয়ে আল্লাহর প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়। সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানী পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানী মহান আল্লাহ তায়ালার রহমত স্বরূপ। তিনি ২৬ নং ওয়ার্ডবাসীসহ সবাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদ-উল-আযহার ত্যাগের শিক্ষাকে ধারণ করে সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান। একই সাথে তিনি দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর রহমত কামনা করেন। বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D